দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা সিস্টেমটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি ধীরে ধীরে আরো ঘনীভূত হচ্ছে।
বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ (১মিনিট স্থিতিতে) ৩৫ কিমি/ঘন্টা, যা দমকা হওয়ার সহ ৪৫ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান অবস্থান থেকে এটি গড়ে উত্তর ও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া ২৪-৩৬ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ৪৮-৭২ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে। আরও বিস্তারিত শীঘ্রই জানানো হবে।
নোট: এটি সরাসরি বাংলাদেশে আসুক বা না আসুক, এর প্রভাবে ১৮-২২ নভেম্বর এর মধ্যে দেশে বৃষ্টির সম্ভাবনা আছে।
সবশেষ আবহাওয়া আপডেটের জন্য BWOT

